২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াত

আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ৩৬ টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এসব আসনের প্রার্থীরা কেন্দ্রের সবুজ সংকেত নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ৩৬ টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এসব আসনের প্রার্থীরা কেন্দ্রের সবুজ সংকেত নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন। তবে চাঁপাই নবাবগঞ্জ, ঝিনাইদহ ও মেহেরপুরের আরও কয়েকটি আসনে জামায়াতের প্রার্থী দিতে দলের মাঠ পর্যায়ে চাপ রয়েছে বলে ওই কেন্দ্রীয় নেতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ নিয়ে বিএনপির সঙ্গে দরকষাকষি চলছে। শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নেতারা বৈঠক করেন। রোববারও জামায়াত নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। মনোনয়ন জমাদানকারী জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন, দলটির আমীর মাওলানা মতিউর রহমান নিজামী (পাবনা-১), সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (ফরিদপুর-৩), সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান (শেরপুর-৩), এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুস সুবহান (পাবনা-৫), মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (পিরোজপুর-১), ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১) এবং জামায়াতের ঢাকা মহানগরীর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২) প্রমুখ। ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলী । এছাড়া মোহাম্মদ এম এ হাকিম (ঠাকুরগাঁও-২), মাওলানা মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আবদুল লতিফ (নীলফামারী-৩), আবু হেনা মো. এরশাদ হোসেন (লালমনিরহাট-১), অধ্যাপক আবদুল গনি (রংপুর-১), শাহ মুহাম্মদ হাফিজুর রহমান (রংপুর-৫), নুর আলম মুকুল (কুড়িগ্রাম-৪),মাওলানা আবদুল আজিজ (গাইবান্ধা-১),অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), মাওলানা আজিজুর রহমান (যশোর-১), আবু সাইদ মো. সাহাদাৎ হোসাইন (যশোর-২), অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ (বাগেরহাট-৩), অধ্যাপক শহীদুল ইসলাম (বাগেরহাট-৪), মিয়া গোলাম পারওয়ার (খুলনা-৫), শাহ মো. রুহুল কুদ্দুস (খুলনা-৬), অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১), মাওলানা আব্দুল খালেক মন্ডল (সাতক্ষীরা-২), এ এম রিয়াছাত আলী বিশ্বাস (সাতক্ষীরা-৩), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), অধ্যাপক জসিমউদ্দিন (ময়মনসিংহ-৬), ডা. সুলতান আহমেদ (বরগুনা-২), মাওলানা শামসুল ইসলাম (চট্টগ্রাম-১৪), মাওলানা ফরিদউদ্দিন (সিলেট-৫) ও মাওলানা হাবিবুর রহমান (সিলেট-৬) ও মো. হাবিবুর রহমান ( চুয়াডাঙ্গা-২)। ২০০৭ সালের ২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে ৩৪ টি আসনে চার দলীয় জোটের মনোনয়ন পেয়েছিল জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৪৯ঘ.