ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, রোববার তফসিল পুনর্নির্ধারণ করা হলে তারপর প্রতিক্রিয়া জানাবে মহাজোট।
শনিবার রাত ৯টার পর মহাজোটের বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের মুখপাত্র (সৈয়দ আশরাফুল ইসলাম) আজ আর কিছু বলবেন না। কাল কমিশন তফসিল পুনর্নির্ধারণের চূড়ান্ত ঘোষণা দিলে আমরা প্রতিক্রিয়া জানাব।"
এ সময় সাংবাদিকরা আশরাফুলকে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনো জবাব দেননি।
এর আগে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে সাবেক মহাজোটের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।
ওই বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আগের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর যে সংসদ নির্বাচন হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। আগামীকালই (রোববার) নতুন তফসিল ঘোষণা করতে হবে। সংসদ নির্বাচনের নতুন তারিখ হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে।"
কমিশনের সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিকভাবে সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণায় আমরা কোনো পক্ষ নই। সরকার, নির্বাচন কমিশন ও চারদলীয় জোট এ তিন পক্ষই এ নিয়ে কথা বলছে।"
তিনি আরো বলেন, ''ইসির আমন্ত্রণে এ আলোচনায় কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ছিল না।''
মহাজোটের প্রতিনিধি দলে আরো ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24