ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যকে "ইতিবাচক" বলে বর্ণনা করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার রাতে নিজ দল ও ৪ দলীয় জোটের পৃথক জরুরি বৈঠকের পর খালেদা জিয়া ঘোষণা করেন ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন একমাস পিছিয়ে দিলে তারা নির্বাচনে যাবেন।
একই রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২৭তম বিসিএস-এর 'বঞ্চিত' প্রার্থীদের অনশন ভাঙানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের হোসেন জিল্লুর রহমান উলি
bdnews24