২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দাখিলের সময়সীমা ২৩ নভেম্বর

সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের সময়সীমা তিন দিন বাড়িয়ে ২৩ নভেম্বর করা হয়েছে। এর আগে পর্যন্ত মনোয়নয়ন দাখিলের সময়সীমা ছিল ২০ নভেম্বর । প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মইনুল হক চৌধুরীকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের সময়সীমা তিন দিন বাড়িয়ে ২৩ নভেম্বর করা হয়েছে। এর আগে পর্যন্ত মনোয়নয়ন দাখিলের সময়সীমা ছিল ২০ নভেম্বর । প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মইনুল হক চৌধুরীকে একথা জানান। তিনি বলেন, "উভয় নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হবে। আগামীকাল তা জানানো হবে।" সিইসি বলেন, "বাস্তব পরিস্থিতি বিবেচনা করে মনোনয়ন দাখিলের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।" আগে ঘোষিত সংসদ নির্বাচনের সময়সূচি অপরিবর্তিত থাকছে। গত ৯ নভেম্বরের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বরই নবম জাতীয় সংসদ এবং ২৮ ডিসেম্বর তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিএম শামসুল হুদা সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এর পর বিকেল পৌনে ৬টায় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিক সমঝোতা হলে ২৮ ডিসেম্বর নির্বাচন করা যেতে পারে। এমন একটি প্রস্তাব সরকারের কাছে রেখেছে নির্বাচন কমিশন। গত ২ নভেম্বর নির্বাচন কমিশন প্রথম তফসিল ঘোষণা করে। ওই তফসিলে প্রথম দফা পরিবর্তন আনে ৯ নভেম্বর। ওই তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ২৩ ও ২৪ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আর ২৫ থেকে ২৭ নভেম্বরের মধ্যে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/২১২৮ঘ.