২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'অতি ঝুঁকিপূর্ণ' কেন্দ্রগুলোতে আগাম ব্যবস্থা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশ সংসদীয় আসনের ৮ হাজার ৬৫১টি ভোট কেন্দ্রকে 'অতি ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণের আগে ও পরে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা >>পর্যবেক্ষকদের তালিকা পড়তে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

রুহুল আমিন রানা, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশ সংসদীয় আসনের ৮ হাজার ৬৫১টি ভোট কেন্দ্রকে 'অতি ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে ভোট গ্রহণের আগে ও পরে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দেশের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের বিষয়ে একটি হোমওয়ার্ক ইতোমধ্যে আমাদের রয়েছে। তালিকা তৈরির প্রস্তুতির কাজ চলছে।" নির্বাচন কমিশনের (ইসি) সম্ভাব্য তালিকা অনুযায়ী সারা দেশের ৩২ হাজার ৬১৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ৮ হাজার ৬৫১টিকে 'অতি ঝুঁর্কিপূণর্' হিসাবে চিহ্নিত করে পুলিশ সদর দপ্তর সর্তকর্তামূলক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। ইসি'র তালিকা অনুযায়ী দেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঢাকা রেঞ্জে। ঢাকা মহানগর ছাড়া বিভাগের অন্যসব এলাকায় অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ২ হাজার ৪৭৪টি কেন্দ্রকে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৬টি এবং বিভাগের ১১ জেলায় ২ হাজার ২৮টি। এসব কেন্দ্র ছাড়াও ১১ হাজার ১১১টি কেন্দ্রকে 'মাঝারি ঝুঁকিপূণর্' এবং ৫ হাজার ১৫৭টিকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ হিসেবে স্বাভাবিক বা নিরাপদ কেন্দ্রের সংখ্যা মোট সংখ্যার এক চতুর্থাংশের সামান্য বেশি; ৭ হাজার ৬৯৯টি। স