২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ব্যবস্থার সমালোচনায় সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, অন্তবর্তী সময়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই নির্বাচন আয়োজন হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, অন্তবর্তী সময়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই নির্বাচন আয়োজন হতে পারে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত 'জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকা: জনগণের প্রত্যাশা' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, "অনেকে অহঙ্কার করে বলে থাকেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনীতিতে নতুন দর্শনের অবদান। কিন্তু দুঃখের বিষয় হল, কোনো দেশ এ ব্যবস্থা ভালোভাবে গ্রহণ করবে বলে আমি মনে করি না। আমরা আটটি সংসদ পার করেছি। কিন্তু অভিজ্ঞতা বড় নিঃস্ব।" তিনি বলেন, "নির্বাচিত সরকারকে আমরাইতো (জনগণ) দেশের প্রশাসন ভার তুলে দিচ্ছি। তারা কেন অন্তবর্তীকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার হয়ে নির্বাচন করতে পারবে না?" শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশেই এভাবে নির্বাচন এবং ক্ষমতাবদল হচ্ছে বলেও জানান তিনি। ১৮ ডিসেম্বর নির্ধারিত তারিখেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভাপতির বক্তৃতায় টিআইবি'র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "আমরা প্রধানমন্ত্রীর শাসন চাই না, জনপ্রতিনিধিদের শাসন চাই। জনপ্রতিনিধিদের পাস করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয় আপত্তি জানিয়ে ফেরত পাঠায়। তাই প্রধানমন্ত্রীর সচিবালয় ভেঙে দেয়া উচিত।" টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি'র গবেষক শাহজাদা এম আকরাম। একটি জরিপের বরাত দিয়ে এ প্রতিবেদনে বলা হয়, দেশের জনগণ আগামীতে দুর্নীতিবাজদের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না। আইন প্রণেতা হিসেবে সৎ, চরিত্রবান, অসা