ফরিদপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৮ ডিসেম্বর ঘোষিত সংসদ নির্বাচন না হলে তার জন্য সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, " জনগণ আর অনির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। চায় ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সরকার।"
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুজাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, "চারদলসহ সকল রাজনৈতিক দলও নির্বাচন চায়। কিন্তু সরকারের এক গুঁয়েমির কারণে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান। এ অনিশ্চয়তার অবসান সরকারকেই করতে হবে।"
জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে মুজাহিদ বলেন, "ভয় ও আতংকের মধ্যে নির্বাচন স্বতঃস্ফুত, অবাধ ও গ্রহণযোগ্য হয় না।"
উপজেলা নির্বাচন যৌক্তিক সময়ে করার দাবি জানিয়ে তিনি বলেন, "জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরই উপজেলা নির্বাচন করতে হবে।"
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে মুজাহিদ বলেন, "লগি বৈঠার রাজনীতির কারণেই ১/১১ এসেছে, জরুরি অবস্থা এসেছে। জাতির অগ্রগতি, উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
সংসদীয় আসন পুনর্বিন্যাসের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "জনগণ দাবি করেনি, রাজনৈতিক দলগুলো দাবি করেনি তবে কাদের স্বার্থ সিদ্ধির জন্য আসন পুনর্বিন্যাস করা হল।"
আসন পুনর্বিন্যাসের নামে ফরিদপুরের একটি আসন কেটে নেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, "আগের আসন ব্যবস্থা অক্ষুণ
bdnews24