হবিগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমাজের সচেতন লোকজন চুপ থাকলে দুর্নীতি বন্ধ করা যাবে না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী।
তিনি বলেন, "দুর্নীতি প্রতিরোধের ধারা বজায় রাখতে হলে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।"
মঙ্গলবার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়েজিত দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ বিষয়ক পৃথক দু'টি সভায় তিনি এ কথা বলেন।
দুর্নীতি বন্ধ করার জন্য তিনি প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের স্বচ্ছ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, "সচেতন জনগণ সঙ্গে থেকে সহযোগিতা করলে সব খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। দেশকে দুর্নীতিমুক্ত করার সময় এখনই। আমরা শুভ সূচনা করেছি।"
হাসান মশহুদ বলেন, "কিভাবে ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধের ধারা বজায় রাখতে পারব তা এখনই ভাবতে হবে। এখন থেকেই দুর্নীতি না করার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করতে হবে।"
সকাল সাড়ে ১০ টায় মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দুদকের সিলেট বিভাগের পরিচালক মেজর মোস্তাহিন জহির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নুরুল বাসির।
আরও বক্তব্য রাখেন- মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল মনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবীর উদ্দিন, সাব রেজিষ্ট্রার শাহাদাত হোসেন প্রমূখ।
মাধবপুর থেকে দুপুরে তিনি চুনারুঘাট যান।
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিতাকায় বর্তমানে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে উল্লখ করে তিনি বলেন, "এ স্থান দশম পর্যায়ে নিয়ে যেতে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে।"
দুপুর ১২ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুদকের সিলেট বিভাগের পরিচালক মেজর মোস্তাহিন জহিন ছাড়াও বক্তব্য রাখেন- চুনারুঘাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমান, পৌর প্রশাসক মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, আবু তাহের, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়
bdnews24