২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ রফিকুল আনোয়ার হাসপাতালে

চট্টগ্রাম কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারকে সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক সাংসদ বেশ কয়েকদিন ধরে বুকের ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার সকালে বুকে ব্যথা বেশি অনুভূত হওয়ায় কারা চিকিৎসকদের সুপারিশে তাকে চমেক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চমেক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আতাউর রহমান জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। জেলার ফটিকছড়ি নির্বাচনী এলাকার সাবেক এই সাংসদ গত তিন মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জিএনএ/২০০৯ ঘ.