ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের মাধ্যমে জনস্বাস্থ্য ক্ষতির অভিযোগে করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও আয়ুর্বেদিক ফার্মেসি লিমিটেডের (এপি) চেয়ারম্যান মুন্সী ফখরুল ইসলামসহ পাঁচ জনকে জামিন দিয়েছে ঢাকার পরিবেশ আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা পরিবেশ আদালতের বিচারক যুগ্ম জেলা জজ ফউজুল আজিমের আদালতে পাঁচ অভিযুক্ত আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক প্রত্যেককে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
জামিন পাওয়া অন্যরা হলেন প্রতিষ্ঠানের পরিচালক রাজিবুল ইসলাম ও রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আহমেদ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নেপাল চন্দ্র ভট্টাচার্য।
এপির বিরুদ্ধে শব্দ ও বায়ু দূষণ এবং মাটিতে কম্পন সৃষ্টি করে জনস্বাস্থ্য ও পরিবেশের বিঘ
bdnews24