ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় এ বছরের ১৬ জুলাই মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে জেলগেট থেকে ছেড়ে দেওয়া হয়।
মির্জা আজম গত ১৮ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই কারাফটক থেকে আবারও গ্রেপ্তার হন। জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারায় (জরুরি আইন ভাঙতে পারেন এ আশঙ্কায়) তাকে নতুন করে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২১৫৬ঘ.
bdnews24