২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে হোসেন জিল্লুরের বৈঠক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার সেনানিবাসের বাসায় একান্ত বৈঠক করেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৮ টা ৪৫ মিনিটে শেষ হয়। খালেদার বাসার একজন কর্মচারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা সাহেব এসেছেন। ম্যাডামের সঙ্গে কথা বলে চলে গেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার সেনানিবাসের বাসায় একান্ত বৈঠক করেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৮ টা ৪৫ মিনিটে শেষ হয়। খালেদার বাসার একজন কর্মচারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা সাহেব এসেছেন। ম্যাডামের সঙ্গে কথা বলে চলে গেছেন।" এর আগে বিকেলে শহীদ মইনুল সড়কের বাসায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান তার দলের চেয়ারপারর্সনের সঙ্গে দেখা করেন। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পাওয়ার পরদিন হোসেন জিল্লুর রহমানসহ সরকারের চার উপদেষ্টা খালেদা জিয়ার বাসায় গিয়ে বৈঠক করেন। আগামী ১৫ অক্টোবর সরকারের সঙ্গে বিএনপি নেতাদের সংলাপ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসএম/টিএইচ/জেকে/জিএনএ/২১০০ ঘ.