২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুল ইসলাম জামিনে মুক্ত

সাবেক পরিবেশমন্ত্রী ও বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে তিনি দীর্ঘদিন বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সাবেক পরিবেশমন্ত্রী ও বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে তিনি দীর্ঘদিন বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। কারাগারের উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজপত্র কারাগারে আসার পর মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।" তরিকুলের ছেলে অমিত ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাবা হাইকোর্টের জামিনে মুক্তি পেয়েছেন। তিনি অসুস্থ। এখন মুক্ত হয়ে ঢাকার বাসার পথে আছেন।'' মুক্তি পাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। গত বছরের ৫ ফেব্র"য়ারি যশোর শহরের বাসা থেকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ত্রাণের টিনসহ ৫টি মামলা রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ তাকে সর্বশেষ মামলার জামিন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমএইচসি/এমএইচবি/২০৩৬ ঘ.