২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তুরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তরুনলার বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে স্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসায় আসেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তরুনলার বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেলে স্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসায় আসেন তিনি। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বিভিন্ন বিষয়ে নেত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে।" শমসের মবিন চৌধুরী বলেন, "রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচিত সরকার আসার পর তার দেশের (তুরস্ক) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।" খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। সন্ধ্যায় জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, অবসরপ্রাপ্ত গ্র"প ক্যাপ্টেন সাইফুল আজমসহ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিএনপির কয়েকজন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯১১ ঘ.