২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচন চান দেলোয়ার, হাফিজ চান রোডম্যাপ অনুযায়ী

দ্রুততম সময়ে সংসদ নির্বাচন চায় বিএনপির দেলোয়ারপন্থী অংশ; সাইফুর-হাফিজ নেতৃত্বাধীন অংশটি রোডম্যাপ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র তৈরির পর নির্বাচনের পক্ষপাতি। তবে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরির জন্য দুই অংশই আওয়ামী লীগকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ে সংসদ নির্বাচন চায় বিএনপির দেলোয়ারপন্থী অংশ; সাইফুর-হাফিজ নেতৃত্বাধীন অংশটি রোডম্যাপ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র তৈরির পর নির্বাচনের পক্ষপাতি। তবে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরির জন্য দুই অংশই আওয়ামী লীগকে দায়ী করেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বছর পূর্তিতে শনিবার বিএনপির দুই অংশই সাংবাদিকদের কাছে সরকারের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে। সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ বনানীতে তার বাসায় তুলে ধরেন ৫ দফা সুপারিশনামা। খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আমরা দ্রুততম সময়ে নির্বাচন চাই। ১১ জানুয়ারির পূর্বাস্থায় দেশ ফিরে যেতে চায় না। কিন্তু ২৭ অক্টোবরের পূর্বাবস্থায় অর্থাৎ সংসদীয় গণতান্ত্রিক শাসনবস্থায় আমরা ফিরে যেতে চাই।" নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে খালেদা জিয়া ও শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। দেলোয়ারপন্থী অংশের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনীতিবিদদের হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহার, রাজনীতি উন্মুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মুক্তিদান। ১১ জানুয়ারির প্রেক্ষাপট তুলে ধরে খোন্দকার দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছিলো, তাতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিলেন। এটা ছিল চাপানো পরিস্থিতি।" "কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে ভাবে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় বসে আছেন, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়"- এ মন্তব্য করে দেলোয়ার বলেন, "এখন সরকারের একটিই কাজ হওয়া উচিৎ, কত দ্রুত নির্বাচন করা যায়।" একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, "একটি মহল জাতীয়তাবাদী শক্তিকে খণ্ড-বিখণ্ড করতে চায়। এটা করা হলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি কোনও আঁতাতের নির্বাচন মেনে নেবে না। যারা গোপন আঁতাত করে নির্বাচনে যাবে, দেশবাসী তাদের জাতীয় বেঈমান হিসেবে চি‎িহ্নত করবে। " এক বছরে সরকারের কার্যক্রমের বিষয়ে মন্তব্য করতে গিয়ে দেলোয়ার দুর্নীতিবিরোধী অভিযানকে ভালো বললেও তা নিয়ে প্রশ্ন রেখে বলেন, "কেবল রাজনীতিবিদ ও কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাকে কোনও সাক্ষ্য প্রমাণ ছাড়াই আটক করা হয়েছে। তারপরও কি দেশ দুর্নীতিমুক্ত হয়েছে?" বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত অংশের নেতা হাফিজ উদ্দিন আহমেদ ১১ জানুয়ারিকে জাতীয় জীবনের মাইলফলক মন্তব্য করে সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, "এক বছরে সরকারের সাফল্য-ব্যর্থতা দুই-ই আছে। তবে সাফল্যের পাল্ল