২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার 'বিদ্যুৎ কেন্দ্র মামলায়' তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। ধার্য দিন রোববার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোরশেদ আলম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আগামী ৬ ফেব্র"য়ারি নতুন তারিখ নির্ধারণ করেন। হরিপুর, শিকলবাহা, খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৬ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এসএম শাব্বির হাসান মামলায় হাসিনাসহ সাত জনকে আসামি করেন। অপর আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান ও ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ সভানেত্রীকে গত ১৯ সেপ্টেম্বর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা শেখ হাসিনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি পান। মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯৯৩ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওই তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ সর্বনিম্ন দরদাতা মেসার্স নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানিকে না দিয়ে দুর্নীতির মাধ্যমে সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"পকে দেন। বিনিময়ে হাসিনা সামিট ও ইউনাইটেড গ্র"পের কাছ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য বাড়ি কেনার নামে তিন কোটি টাকা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫২২ ঘ.