২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়ন নেতা মানবকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর শাহবাগ এলাকায় সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবকে (২৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 12:34 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ এলাকায় সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মানবেন্দ্র দেবকে (২৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই রোববার মামলাটির তদন্তকারী কর্মকর্তা গোলাম রব্বানী অভিযুক্ত মানবেন্দ্র দেবের স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। কিন্তু সোমবার মানবেন্দ্রকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে হাকিম হাসান সারওয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৬ আগস্ট সেনা সদরের প্রশাসনিক শাখার কর্পোরাল কামরুল হাসান কারো নাম উল্লেখ না করে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন। গত ১৭ সেপ্টেম্বর মানবেন্দ্রকে তাঁতীবাজারে তার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই দিনই তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর শাহবাগ থানা পুলিশ তাকে আরও তিন দিনের রিমান্ডে নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/জিএনএ/১৮৩০ ঘ.