২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৭২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে এলাকার ৪টি চুন কারখানার পক্ষে ঢাকা লাইমসের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৭২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে এলাকার ৪টি চুন কারখানার পক্ষে ঢাকা লাইমসের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গিয়াসউদ্দিন ছাড়াও তার দেহরক্ষী সেলিম, জামান এবং ঘনিষ্ট সহযোগী আবদুল্লাহ আল মামুন ওরফে সিটার মামুনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গিয়াসউদ্দিন সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার দাপট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঢাকা লাইমস, হাজী ইউসুফের মদিনা লাইমস, আনোয়ার হোসেনের জাজিরা লাইমস, হারুনুর রশীদের হারুন লাইমস কারখানা থেকে ২০০২ সালের ২৮ ফেব্র"য়ারি থেকে ২০০৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তার সহযোগির মাধ্যমে ৭২ লাখ টাকা চাঁদা নিয়েছেন। এর মধ্যে ঢাকা লাইমস থেকে ১৯ লাখ ২০ হাজার টাকা, হারুন লাইমস থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, মদীনা লাইমস থেকে ১৯ লাখ ২০ হাজার টাকা, জাজিরা লাইমস থেকে ১৯ লাখ ২০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারব্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসানউদ্দিন চৌধুরী জানান, পুলিশ মামলাটি গ্রহণ করেছে। পুলিশ সূত্র জানায়, এই মামলার ৪ জন আসামির মধ্যে গিয়াসউদ্দিন বর্তমানে কারাগারে। সেলিম ও জামান বিদেশ পালিয়ে গেছেন। মিটার মামুন আত্মগোপনে আছেন। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান বাদি হয়ে এ পর্যন্ত ১৩টি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৪ ঘ.