২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ঘুষের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঘুষের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম আদালত এ সংক্রান্ত আদেশ দিয়েছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোর্শেদ আলম শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানোর জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। শুনানি শেষে হাকিম মিজানুর রহমান আবেদন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঘুষের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম আদালত এ সংক্রান্ত আদেশ দিয়েছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোর্শেদ আলম শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানোর জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। শুনানি শেষে হাকিম মিজানুর রহমান আবেদন মঞ্জুর করেন। তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এসএম শাব্বির হাসান। মামলার বাকী ছয় আসামি হলেন সাবেক বিদ্যুও ও জ্বালানি সচিব ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন মাহমুদ কামাল, সামিট গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান, সামিট গ্র"পের পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ। অভিযোগে বলা হয়, খুলনা, শিকলবাহা ও হরিপুর বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্রুপের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন শেখ হাসিনা। তিনি এই টাকা বঙ্গবন্ধু ট্রাস্টের নামে বাড়ি কেনার জন্য নেন বলে অভিযোগে বলা হয়েছে। মামলার অভিযোগে আরো বলা হয়, এই দুর্নীতিতে শেখ হাসিনাকে সহায়তা করেন তখনকার বিদ্যুৎ সচিব ড. তৌফিক-ই-এলাহী। তিনি দরদাতাদের সঙ্গে সমঝোতা করেন। শেখ হাসিনার নির্দেশ ও বিদ্যুৎ সচিবের চাপে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তখনকার চেয়ারম্যান নূর উদ্দিন মাহমুদ কামাল ওয়ার্টসিলার সঙ্গে চুক্তির ব্যবস্থা করেন। দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ১৬৫, ১৬৫/ক, ১০৯ এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের (৫/২) ধারায় মামলাটি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এমএসবি/এমএ/২০৫৫ ঘ.