২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইন লংঘনের দায়ে নাটোরে যুবদল কর্মীর কারাদণ্ড

রুহুল কুদ্দুস তালুকদারকে আদালতে নেওয়ার পথে তার গাড়ির সামনে শ্লোগান দেওয়ার অপরাধে নাটোরে সাইদুল ওরফে সিয়ানা নামের এক যুবদল কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

নাটোর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রুহুল কুদ্দুস তালুকদারকে আদালতে নেওয়ার পথে তার গাড়ির সামনে শ্লোগান দেওয়ার অপরাধে নাটোরে সাইদুল ওরফে সিয়ানা নামের এক যুবদল কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। নাটোরের দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস মঙ্গলবার এই রায় দেন। মামলার অভিযোগে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মামলায় হাজিরা দেওয়ার জন্য গত ১১ জুন পুলিশ হেফাজতে ঢাকা থেকে রাজশাহী নেওয়া হচ্ছিল। পথে নাটোরের বনবেলঘরিয়া মোড়ে সন্ধ্যায় সিয়ানাসহ ৫০/৬০ জন গাড়ি থামিয়ে তার পক্ষে শ্লোগান দেন। এ ব্যাপারে সদর থানার দারোগা ফজলুর রহমান বাদী হয়ে সিয়ানাসহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে জরুরি বিধিমালায় মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন তদন্ত শেষে সিয়ানার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এ মামলায় ১৬ জন সাক্ষী স্বাক্ষী দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫৮ ঘ.