ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারাই বিএনপির মূলধারায় প্রতিনিধিত্ব করেন। শুক্রবার দুপুরে এ দাবি করেছেন আব্দুল মান্নান ভূঁইয়া।
গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন।,''আমরাই বিএনপির মূলধারার রাজনীতি করি। শহীদ জিয়াউর রহমানের আর্দশ আমরা ধারণ করছি। ইনশাল্লাহ জনগনের সমর্থন নিয়ে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করবে।''
বিএনপির সংস্কার কার্যক্রমের পক্ষে জনমত তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, "জিয়ার আর্দশে গঠিত বিএনপির প্রতিনিধিত্ব আমরাই করি। এটাই মূলধারার বিএনপি। এই দলকে সংস্কারের মাধ্যমে আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। সংস্কার কর্মসূচি বাস্তবায়িত হলে বিএনপি জনগনের কাছে আরো গ্রহনযোগ্য হবে।''
মান্নান ভূঁইয়া দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন,'' জিয়ার আর্দশে বিএনপিকে এগিয়ে নিতে হবে।সময়োপযোগী সংস্কারের মাধ্যমে জনগনের রায় নিয়ে আমরা আগামী নির্বাচনে অবশ্যই বিজয়ী হব।''
গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়া। তার আগেই মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে দল থেকে বহিস্কার করে দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করার সিদ্ধান্ত জানিয়ে দেন বিএনপি চেয়ারপার্সন। পরে বহি
bdnews24