২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির আট নেতাকে অব্যাহতি

জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর ৮ সদস্যকে দল থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এরা হলেন, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার মিলন, অবসরপ্রাপ্ত কর্নেল এইচ এম গাফ্ফার, গোলাম মসিহ, এস এম এম আলম, ফখরুল ইমাম ও মশিউর রহমান রাঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর ৮ সদস্যকে দল থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এরা হলেন, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার মিলন, অবসরপ্রাপ্ত কর্নেল এইচ এম গাফ্ফার, গোলাম মসিহ, এস এম এম আলম, ফখরুল ইমাম ও মশিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানিয়ে বলা হয়, পার্টির গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে গঠনতন্ত্রের ৪৬ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অব্যাহতির ব্যাপারে জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরা অনেক আগেই ওই দল ছেড়ে দিয়ে এসেছি, সেখানে অব্যাহতি দেওয়া অবান্তর। অগণতান্ত্রিক ৪৬ ধারা যে দলে আছে, সেখানে আমরা থাকতে পারি না।'' গোলাম মসিহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''অব্যাহতির এই সিদ্ধান্ত হঠকারি ও অবৈধ। এভাবে অব্যাহতি দেওয়ার এখতিয়াার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেই। কাউন্সিলরদের ভয়ে তারা এরকম অবৈধ সিদ্ধান্ত নিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২২০১ ঘ.