ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ১১ জনের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ব্যাংকগুলোকে এসব হিসাবের বিস্তারিত তথ্য এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)কে জানাতে বলা হয়েছে। (আরো তথ্যসহ)
গত বুধবার বিকেলে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরদিন থেকে টানা তিনদিন সরকারি ছুটি থাকায় এনবিআর-এর চিঠি ব্যাংকসমূহের র্শীষ নির্বাহীর কাছে এখনো পৌঁছেনি।
এনবিআর'র চেয়ারম্যান বদিউর রহমান শুক্রবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, ''ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত হলেও বিদ্যমান আইন অনুযায়ী প্রতিমাসে তারা নিজ নিজ হিসাব থেকে ৫০ হাজার টাকা তুলতে পারবেন। অসুস্থতাজনিত কারণে চিকিৎসা সেবা মেটানোর এবং প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারিদের বেতন-ভাতাসহ প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক বরাবর আবেদন করতে পারবেন। আবেদন অনুযায়ী মহাপরিচালক ব্যবস্থা নেবেন।'' এনবিআর চেয়ারম্যান বলেন, "সরকার চায় না কারো ক্ষতি হোক। সে হিসাবেই এনবিআর ব্যবস্থা নেবে।"
খালেদা জিয়াসহ যাদের হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আরাফাত রহমান, তার স্ত্রী সৈয়দা শরমিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, খালেদা জিয়ার বোনের ছেলে সাইফুল ইসলাম, ব্যক্তিগত কর্মচারী রশিদা বেগম, রূপা শিকদার, মো. আবুল খায়ের, ফরিদুন ফাতেমা ও মো. মোজাফ্ফর হোসেন। তাদের সবার একক বা যৌথ নামে কোনো ব্যাংক হিসাব, সঞ্চয়ী বা চলতি হিসাব, মেয়াদি আমানত হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব (এফসিএ) অথবা ক্রেডিট কার্ড হিসাব থাকলে তার পূর্ণাঙ্গ তথ্য সিআইসিকে জানাতে বলা হয়েছে।
এনবিআর'র চিঠিতে বেগম খালেদা জিয়া, মিসেস খালেদা জিয়া, খালেদা জিয়া এবং মিসেস খালেদা রহমান নামে চারটি নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ঠিকানায় রয়েছেন খালেদা জিয়াসহ ৯ জন। অন্য দুজনের ঠিকানা হচ্ছে, সাইফুল ইসলাম (পিতা-রফিকুল ইসলাম), রোড নং ৫৫, বাড়ি- ৫, অ্যাপার্টমেন্ট নং এস-২, গুলশান ও মোজাফ্ফর হোসেন (পিতা- আজিজার রহমান),বাড়ি নং ৫৩, রোড নং ১৩, ব্লক ডি, বনানী।
দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের জবাবে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা স
bdnews24