২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে দিনকাল মামলা স্থগিত করেছে হাইকোর্ট

দিনকাল প্রকাশনা লিমিটেডের অডিট হিসাব নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে (সিএমএম) বিচারাধীন মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আদালত একই সঙ্গে দিনকাল প্রকাশনা লিমিটেডকে বিলুপ্ত ঘোষণা করেছে। গত ১১ জুন জয়েন্ট স্টক কোম্পানি অফিসের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান সিএমএম আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, মোসাদ্দেক আলী ফালু, মেজর মান্নান ও রোকনউদ্দিন মোল্লাসহ ১৩ পরিচালকের বিরুদ্ধে কোম্পানির হিসাবসহ আয়কর রিটার্ন দাখিল না করার অভিযোগ এনে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --দিনকাল প্রকাশনা লিমিটেডের অডিট হিসাব নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে (সিএমএম) বিচারাধীন মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আদালত একই সঙ্গে দিনকাল প্রকাশনা লিমিটেডকে বিলুপ্ত ঘোষণা করেছে। গত ১১ জুন জয়েন্ট স্টক কোম্পানি অফিসের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান সিএমএম আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, মোসাদ্দেক আলী ফালু, মেজর মান্নান ও রোকনউদ্দিন মোল্লাসহ ১৩ পরিচালকের বিরুদ্ধে কোম্পানির হিসাবসহ আয়কর রিটার্ন দাখিল না করার অভিযোগ এনে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াকে সশরীরে সিএমএম আদালতে হাজিরের জন্য আদালত ২৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছে। এ ছাড়া কোম্পানিটির পরিচালকদেরকে বন্যার্তদের সাহায্যার্থে পাঁচ লাখ টাকা দান করতে এবং সুপ্রিমকোর্টের কর্মচারি কল্যাণ তহবিলে এক লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ দিনকাল প্রকাশনা লিমিটেডের পরিচালক সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও রোকনউদ্দিন মোল্লার দিনকাল কোম্পানি লিমিটেড বিলুপ্ত করার দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। গত মাসের শেষ সপ্তাহে কোম্পানিটি বাতিলের জন্য এ আবেদন দায়ের করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৪১৯ ঘ.