২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ে নির্বাচন করতে সিইসিকে রাষ্ট্রপতির অনুরোধ

আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ অনুরোধ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ অনুরোধ করেন। সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের বলেন, "দেশের অবস্থা যা-ই হোক না কেনো ২০০৮ সালের মধ্যে নির্বাচন হবে। রাষ্ট্রপতিও আমাদের নির্ধারিত সময়ে নির্বাচন করার অনুরোধ করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার আস্থা আছে বলেও তিনি জানিয়েছেন।" ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "আমি তো এরই মধ্যে বলেছি, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আমাদের রোডম্যাপ বাস্তবায়নে সমস্যা হবে। এজন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।'' ঘরোয়া রাজনীতি চালু করার জন্য শিগগিরই সরকারকে অনুরোধ করা হবে বলে জানান সিইসি। তিনি বলেন, "আমরা তো সরকারের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ দিয়েছি।" প্রসঙ্গত, প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এরই মধ্যে বলেছে, ঘরোয়া রাজনীতি ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তারা বসবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/২০১৩ ঘ.