২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজ ও পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় ২৯ আগস্ট

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও পুত্র রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির তিনটি পৃথক মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ আগস্ট। মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন। এ মামলার সব আসামিই পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 01:40 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও পুত্র রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির তিনটি পৃথক মামলার রায় দেওয়া হবে আগামী ২৯ আগস্ট। মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন। এ মামলার সব আসামিই পলাতক রয়েছেন। আয়কর ফাঁকির অভিযোগে শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে গত ১৬ জুলাই আলাদা ১১ টি মামলা দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে গত ১৫ আগস্ট আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনিও পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৩৫ ঘ.