২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণের সুদ বাতিলের দাবি জানিয়েছে বাসদ (জামান)

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, জামান) কৃষিঋণের সুদ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে শুধু সুদ কমানো নয়, বরং সম্পূর্ণ সুদই বাতিলের দাবি জানিয়েছে। বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 10:44 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, জামান) কৃষিঋণের সুদ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে শুধু সুদ কমানো নয়, বরং সম্পূর্ণ সুদই বাতিলের দাবি জানিয়েছে। বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানান। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, "বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। বিপুল খাদ্য ঘাটতি মেটাতে এ মুহূর্তে কৃষি উৎপাদন অগ্রাধিকার পাওয়ার কথা। সে জন্য কৃষকদের সুদমুক্ত কৃষি ঋণ দেওয়া জরুরি। কিন্তু সরকার তা না করে কৃষি ঋণের সুদের হার বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা হবে 'মড়ার ওপর খাঁড়ার ঘা'। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৫২৫ ঘ.