২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা ঘুষ নিতে পারে বিশ্বাস করি না: খুশি কবির

'সিগমা ও তার স্বামী ঘুষ নিতে পারে, আমি তা বিশ্বাস করি না।' বোন ও তার স্বামী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষের মামলায় সাফাই সাক্ষ্যে এনজিও নেত্রী খুশি কবির বলেছেন এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগষ্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'সিগমা ও তার স্বামী ঘুষ নিতে পারে, আমি তা বিশ্বাস করি না।' বোন ও তার স্বামী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষের মামলায় সাফাই সাক্ষ্যে এনজিও নেত্রী খুশি কবির বলেছেন এ কথা। হুদা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় বুধাবার গণসাস্থ্যের পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরীও সাফাই সাক্ষ্য দিয়েছেন। বিকেলে বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে তারা সাফাই সাক্ষ্য দেন। 'নিজেরা করি' সংগঠনের নির্বাহী পরিচালক খুশি কবির সাক্ষ্যে বলেন, "সিগমা হুদা আমার বড় বোন। সে ও তার স্বামী ঘুষ নিতে পারে, আমি তা বিশ্বাস করি না। আমার জানা মতে তারা অত্যন্ত সৎ ।" ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, "সিগমা হুদাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে কোনো ধরনের ঘুষ নেবে তা আমি ভাবতেও পারি না।" এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী খুশি কবির ও জাফরউল্লাহকে জেরা করেন। দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত ১১ মার্চ হুদা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সাপ্তাহিক খবরের অন্তরালে নামের পত্রিকার একাউন্টে জমা দেওয়া হয়। যার প্রকাশক সিগমা হুদা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২২৩০ ঘ.