২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যের জয় হয়েছে : জিল্লুর রহমান

উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান 'সত্যের জয় হয়েছে' বলে মন্তব্য করেছেন। সোমবার তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার জামিন হওয়ায় আমরা আনন্দিত ও উল্লসিত। এতে বোঝা যায় যে সত্যের জয় হযেছে।" জিল্লুর বলেন, "আমি আশা করবো কর্তৃপক্ষ আগামিতে যেন এ রকম আইনের অপপ্রয়োগ না করে। করলে তা হবে দুঃখজনক।" ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অপমান ও নাজেহাল করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান 'সত্যের জয় হয়েছে' বলে মন্তব্য করেছেন। সোমবার তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার জামিন হওয়ায় আমরা আনন্দিত ও উল্লসিত। এতে বোঝা যায় যে সত্যের জয় হযেছে।" জিল্লুর বলেন, "আমি আশা করবো কর্তৃপক্ষ আগামিতে যেন এ রকম আইনের অপপ্রয়োগ না করে। করলে তা হবে দুঃখজনক।" ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে অপমান ও নাজেহাল করা হয়েছে।" শেখ হাসিনার আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যদি আইনের অপপ্রয়োগ হতে থাকে তবে ভবিষ্যতে আইনের প্রতি দেশবাসীর শ্রদ্ধা থাকবে না। নূর আলীর মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে তিনি বলেন, "কর্তৃপক্ষ জানে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা টিকবে না। এজন্য তিনি যাতে জেল থেকে বের হতে না পারে সেজন্যই এভাবে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।" হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হলে তারা কী করবেন --এ প্রশ্নের জবাবে জিল্লুর বলেন "এ রকম হলে আমরা উচ্চ আদালতে আবেদন করবো যেন তাদের অনুমতি ছাড়া কোনো মামলা করা না হয়।" জিল্লুর বলেন, "মানুষের সহ্যের সীমা আছে। আমি নেতাকর্মীদের শান্ত করে রেখেছি। কেউ যদি মানুষকে ক্ষুব্ধ করে দেশ চালাতে চায় তাহলে কিছু বলার নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এসকে ১৭৪৮ ঘ.