ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বুলেট প্র"ফ মার্সিডিজ গাড়িটি জব্দ করেছে যৌথবাহিনী।
হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তার বাড়ি থেকে একটি সিন্দুক, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ৪০টি সিডি এবং কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হেসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে সুধাসদন থেকে এসব জিনিস জব্দ করা হয়েছে। তবে গাড়ি ও সিন্দুকটি এখনো বাসাতেই রয়েছে। চেষ্টা করেও সিন্দুকটি খোলা যায়নি বলে ওসি জানান।
শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যৌথবাহিনী জব্দকরা জিনিসপত্রের একটি তালিকা তাদের দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/এসকে/২২১৩ ঘ.
bdnews24