২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিরাপত্তায় খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। সেখানে তিনি, ছোট ছেলে আরাফাত রহমান, আরাফাতের স্ত্রী, তাদের দুই সন্তান এবং কাজের লোকজন রয়েছে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সেখানে অবস্থানকালে দেখেছেন বাড়ির দেওয়াল ঘেঁষে প্রায় বিশ হাত পর পর পুলিশ সদস্যরা সতর্কভাবে দাঁড়িয়ে আছেন। ভেতরেও একই ভাবে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। সেনানিবাসের মূল সড়ক এবং শহীদ মইনুল সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। চেকপোস্টে মিলিটারি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। প্রবেশের সময় সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায় কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। সেখানে তিনি, ছোট ছেলে আরাফাত রহমান, আরাফাতের স্ত্রী, তাদের দুই সন্তান এবং কাজের লোকজন রয়েছে। সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সেখানে অবস্থানকালে দেখেছেন বাড়ির দেওয়াল ঘেঁষে প্রায় বিশ হাত পর পর পুলিশ সদস্যরা সতর্কভাবে দাঁড়িয়ে আছেন। ভেতরেও একই ভাবে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। সেনানিবাসের মূল সড়ক এবং শহীদ মইনুল সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। চেকপোস্টে মিলিটারি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। প্রবেশের সময় সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মইনুল সড়ক এলাকা অন্যদিনের চেয়ে তুলনামূলকভাবে নিরব দেখা গেছে। গণমাধ্যমের কর্মীরা খালেদা জিয়ার বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করলেও তাদের যেতে দেওয়া হয়নি। জাহাঙ্গীর গেটের বাইরে সাংবাদিকদের আটকে দেওয়া হয়। খালেদা জিয়াকে গত কয়েকদিন ধরে নিরাপত্তার কথা বলে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ১০ জুলাই তাকে অসুস্থ সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখতে যেতে দেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/এসি/এসকে/১৭১১ ঘ.