২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের জন্য খালেদা জিয়ার অনুমতি চাইবেন মান্নান ভূঁইয়া

বিএনপির কাউন্সিল অধিবেশনের জন্য খালেদা জিয়ার অনুমতি নেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মান্নান ভূঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানে তাঁর বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '' আমি গঠনতন্ত্রের বাইরে কিছু করিনি। গঠনতন্ত্র, নিয়ম মেনেই সংস্কার হবে। সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে কাউন্সিল অনুষ্ঠান করতে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করব। আমরা সবকিছুই দলীয় গঠনতন্ত্র মেনে করবো।'' গত ২৫ জুন আবদুল মান্নান ভূঁইয়া দলের চেয়ারপারসনের একক ক্ষমতা খর্ব করাসহ ১৫ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেন। তিনি বলেন, ''এটা বিএনপির সংস্কারের খসড়া প্রস্তাব। দলের অন্য কেউ দিতে চাইলে তা-ও গ্রহন করা হবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির কাউন্সিল অধিবেশনের জন্য খালেদা জিয়ার অনুমতি নেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মান্নান ভূঁইয়া। শুক্রবার দুপুরে গুলশানে তাঁর বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '' আমি গঠনতন্ত্রের বাইরে কিছু করিনি। গঠনতন্ত্র, নিয়ম মেনেই সংস্কার হবে। সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে কাউন্সিল অনুষ্ঠান করতে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করব। আমরা সবকিছুই দলীয় গঠনতন্ত্র মেনে করবো।'' গত ২৫ জুন আবদুল মান্নান ভূঁইয়া দলের চেয়ারপারসনের একক ক্ষমতা খর্ব করাসহ ১৫ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেন। তিনি বলেন, ''এটা বিএনপির সংস্কারের খসড়া প্রস্তাব। দলের অন্য কেউ দিতে চাইলে তা-ও গ্রহন করা হবে।'' তার এ ঘোষণার পর খালেদা জিয়া বিবৃতির মাধ্যমে সংস্কার প্রস্তাবকে স্বাগতও জানান। কিন্তু এর কয়েকদিন পর বিদেশী সংবাদ সংস্থার বরাত দিয়ে প্রকাশিত সাক্ষাৎকারে খালেদা জিয়া বলেন, "মান্নান ভূঁইয়া গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন। গঠনতন্ত্র বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে পারে।" এ রকম বক্তব্য নিয়ে সংস্কারপন্থীদের অস্থিরতা বিরাজ করতে থাকে। শুক্রবার প্রয়াত নেতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকরা খালেদা জিয়াকে দলের মহাসচিবের সংস্কার প্রস্তাব গঠনতন্ত্র বিরোধী কিনা জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, "আমি এ ধরণের কোনো বক্তব্য দেইনি। আমি বলেছি, গঠনতন্ত্রের বাইরে কেউ কাজ করলে তা হবে অগঠনতান্ত্রিক।" শুক্রবার বন্ধের দিন হলেও বিএনপি মহাসচিবের বাসায় দলীয় নেতা-কর্মীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকালে খুলনা, নরসিংদী, বরিশাল, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নেত্রকোনো, কুমিল