২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমান দম্পতির বিরুদ্ধে এবার ৭০ লাখ টাকার চাঁদাবাজি মামলা

সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। গুলশান থানায় এ মামলা করেছেন খোরশেদ আলম নামে এক ঠিকাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 08:01 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। গুলশান থানায় এ মামলা করেছেন খোরশেদ আলম নামে এক ঠিকাদার। মামলার এজাহারের বর্ণনা দিয়ে গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক জসীমউদ্দীন জানান, ঠিকাদার খোরশেদ আলম ২০০৫ সালে ধলেশ্বরী সেতুর কাজ পাওয়ার পর আমানউল্লাহ আমান তাকে ফোন করে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এ অবস্থায় তিনি ওই বছরের ডিসেম্বরে আমানের নির্দেশমতো তার স্ত্রী সাবেরা আমানকে পুবালী ব্যাংক গুলশান শাখার ৭০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। উল্লেখ্য, সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ইতিমধ্যেই আমানকে ১৩ বছর ও স্ত্রী সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০১৫০ ঘ.