২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাবেক সাংসদ এসএম আমিনউদ্দিন গ্রেপ্তার

যশোর-৪ আসনের সাবেক সাংসদ বিজেপি নেতা এসএম আমিনউদ্দিনকে রোববার রাত সাড়ে ৯ টার দিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

যশোর, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর-৪ আসনের সাবেক সাংসদ বিজেপি নেতা এসএম আমিনউদ্দিনকে রোববার রাত সাড়ে ৯ টার দিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে অভয়নগরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসলাম হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সিআইডি এই মামলার তদন্ত করছে। সিআইডির অতিরিক্তি পুলিশ সুপার আতাউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারে আমিনউদ্দিনের নিউ লাইফ মেডিসিন কর্নার থেকে তাকে গ্রেপ্তার করে। আতাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসবাদের জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা ও যশোরে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩৮ ঘ.