২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে গুলশান থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 04:17 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে গুলশান থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক খবির আহমেদ রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। খবির আহমেদ জানান, বাবরের বিরুদ্ধে ব্রাজিলে তৈরি একটি রিভলবার ও ২৫ রাউন্ড গুলি অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ মে বাবরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক হেলালউদ্দীন ৩ জুন অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.