২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিষেধাজ্ঞা উঠে গেলেই আওয়ামী লীগে সংস্কার হবে'

রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেই শেখ হাসিনা সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগে সংস্কার করবেন বলে জানিয়েছেন দলের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি। হাসিনা এ কারণে ঘরোয়া রজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেই শেখ হাসিনা সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগে সংস্কার করবেন বলে জানিয়েছেন দলের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণি। হাসিনা এ কারণে ঘরোয়া রজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার বিকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর ডা. দীপু মণি দলের সভানেত্রীর এ মন্তব্য সাংবাদিকদের জানান। এর আগে বিভিন্ন জেলার নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এদের মধ্যে ছিলেন, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, চাপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের নেতা রাজু আহমদ, কিশোরগঞ্জের সাবেক সাংসদ ড. মিজানুল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, ও আ স ম ফিরোজ। পরে মোহাম্মদ আলী সরকার সুধা সদনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "আমরা নেত্রীকে জানিয়ে এসেছি তাকে ছাড়া দলে কোনো সংস্কার হবে না। যে কোনো সংস্কার তার মাধ্যমেই হতে হবে। আর তিনিও দলের সংস্কারের বিষয়ে আগ্রহী।" বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/১৯০৯ ঘ.