২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়া গেছেন হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুর সোয়া একটায় টুঙ্গিপাড়া পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জেয়ারত, ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। বাদ আছর মিলাদে অংশ নেবেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুর সোয়া একটায় টুঙ্গিপাড়া পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কবর জেয়ারত, ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। বাদ আছর মিলাদে অংশ নেবেন শেখ হাসিনা। বুধবার তিনি ঢাকায় ফিরবেন। টুঙ্গিপাড়া সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন মতিয়া চৌধুরী, ফারুক খান, ড. হাসান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ নেতারা। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়াকে কেন্দ্র করে পুলিশ মঙ্গলবার ভোর থেকেই মাওয়া ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মাওয়া প্রথম ও দ্বিতীয় ফেরিঘাটের রাস্তায় ব্যারিকেড বসায়। এ সময় সাংবাদিকদেরও ঘাটে ঢুকতে দেওয়া হয়নি। তবে শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি মেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএল/এসএনডি/১৩৫৫ ঘ.