মৌলভিবাজার, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মৌলভিবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নানকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে কুলাউড়ার উত্তরবাজার থেকে বদরুজ্জামান সজলকে এবং কাছিমনগর এলাকা থেকে আবদুল মান্নানকে চাঁদাবাজি ও বনজ সম্পদ আত্মসাতের অভিযোগে আটক করে যৌথবাহিনী। ওই রাতেই তাদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
কুলাউড়া থানার উপ--পরিদর্শক ইয়াকুব জানান, বদরুজ্জামান সজল ও আবদুল মান্নানকে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৩৪ ঘ.
bdnews24