২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলায় আরও চার জনের সাক্ষ্যগ্রহণ

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আরও চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আরও চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। বুধবার জাতীয় সংসদের বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অনুসন্ধান) নাসরীন আরা সুরাত আমিন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার--১ এর কারারক্ষক মো. এনামুল হক, সিনিয়র জেল সুপার সি এম এম মতিন এবং প্রধান সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৪) মো. রবিউল হাসান। এ নিয়ে মামলার বাদীসহ মোট ১১ সাক্ষী সাক্ষ্য দিলেন। এ মামলায় মোট সাক্ষী ২৫ জন। মঙ্গলবার মামলার জব্দ তালিকার সাক্ষী সহকারী কর কমিশনার রেজাউল করিম এবং কর কমিশনের উচ্চমান সহকারী দীপক কুমার বর্মণের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্ল