২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দীন আলমগীরের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে সাক্ষ্য দেন মামলার জব্দ তালিকার সাক্ষী সহকারী কর কমিশনার রেজাউল করিম এবং কর কমিশনের উচ্চমান সহকারী দীপক কুমার বর্মণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে সাক্ষ্য দেন মামলার জব্দ তালিকার সাক্ষী সহকারী কর কমিশনার রেজাউল করিম এবং কর কমিশনের উচ্চমান সহকারী দীপক কুমার বর্মণ। গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন। এ নিয়ে মামলার বাদীসহ মোট সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য দিলেন। এ মামলায় মোট সাক্ষী ২৫ জন। ফতুল্লার ঘুষের মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি মামলার বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহারের আদালতে মামলার প্রধান সাক্ষী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উপ--সহকারী পরিচালক আবু সাদেকের সাক্ষ্য নেওয়া হয়। সোমবার মামলার সাক্ষ্য গ্রহন শুরু হয়। গত ৩০ মে মামলার অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন, ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেন। তাদের বুধবার আদালতে হাজির করা হয়। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৯০৪ ঘ.