২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'সদুত্তর' না পেয়ে শেখ হাসিনা ক্ষুব্ধ

আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আটক করার ব্যাপারে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টাদের কাছ থেকে কোনও 'সদুত্তর' না পেয়ে শেখ হাসিনার ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়েছেন দলের এক নেতা। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের শারীরিক অবস্থার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সিনিয়র নেতাদের আটক করার ব্যাপারে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টাদের কাছ থেকে কোনও 'সদুত্তর' না পেয়ে শেখ হাসিনার ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়েছেন দলের এক নেতা। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের শারীরিক অবস্থার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। শুক্রবার দুপুরে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। শাহজাহান খান বলেছেন, "আওয়ামী লীগ সভানেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার এবং তাদের শারীরিক অবস্থা জানতে গতকাল (বৃহস্পতিবার) কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে আব্দুল জলিল ও শেখ সেলিমের স্বাস্থ্যের ব্যাপারেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।" শুক্রবার দুপুরের দিকে শাহজাহান খানের পর দলের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সুধাসদনে প্রবেশ করেন। শেখ হাসিনা সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এমএইচবি/১৬৫৬ ঘ.