২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার ৯ শীর্ষ নেতার চার জন কারাগারে

যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার নয় শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মধ্যে চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার নয় শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মধ্যে চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ১৫ ঘন্টার কম সময়ে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিএনপি--জামায়াত জোট সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, আওয়ামী লীগ নেতা ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও সাবেক বিএনপি সাংসদ পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাসেমকে। এদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, ফজলুর রহমান পটল, অধ্যাপক রফিকুল ইসলাম ও মেয়র কামরানকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযানকালে বরিশালে মেয়র মজিবর রহমান সরোয়ার, কুষ্টিয়ায় বিএনপির সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ সারাদেশে আরও কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতেও তল্লাশি চালায় যৌথবাহিনী। মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় আলতাফ হোসেন চৌধুরীকে। তার বিরুদ্ধে গুলশান থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) অভিযোগ করা হয়েছে, তিনি বিগত জোট সরকারের আমলে বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হন। নিজ বাসায় বসে সরকারবিরোধী এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার সময় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ--পরিদর্শক মো. বাবুল হোসেন বলেন, সাবেক মন্ত্রী দেশবিরোধী কাজে লিপ্ত থেকে জরুরি মতা আইনের ১৫ ধারা লঙ্ঘন করেছেন। তাই এ সব কার্যক্রম থেকে নিবৃত্ত রাখার জন্য তাকে আটক রাখার প্রয়োজন রয়েছে। আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া বলেন, "আলতাফ হোসেন ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাই কারাগারে তাকে ডিভিশন দেওয়া উচিত।" তখন বিচারক শফিক আনোয়ার জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপকে নির্দেশ দেন। বেলা ২ টা ৪০ মিনিটে ফজলুর রহমান পটলকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে খিঁলগাও থানা পুলিশ। বিচারক শফিক আনোয়ার বেলা ৩টা ২০ মিনিটে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । ফজলুর রহমানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনে তার বিরুদ্ধে বিশেষ মতা আইনে আটকাদেশের জন্য আদালতে প্রস্তাব রাখা হয়। রফিকুল ইসলামকে বেলা ২টা ৫০ মিনিটে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ। আদালতে তার পে কারাগারে ডিভিশনের প্রার্থনা করা হলে বিচারক এম এ সালাম জেলকোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যে কারা---কর্তৃপকে নির্দেশ দেন। তার বিরুদ্ধেও সরকারবিরোধী মিছিল সমাবেশসহ উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মেয়র কামরানকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। পরে বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আহসান হাবিব কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বেলা ২টা ৪০ মিনিটে পুলিশ ভ্যানে করে মেয়র কামরানকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবদুল জলিলের গ্রেপ্তারে তীব্র ােভ প্রকাশ করে দলের সব নেতাকর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। আবদুল জলিলকে সোমবার বেলা পৌনে ৪টার দিকে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। তিনি ওই সময়ে ব্যাংকের পরিচালনা পর্যদের বৈঠকে ছিলেন। এরপর রাতে যৌথবাহিনী জলিলের গুলশানের বাড়িতে দুই ঘণ্টা তল্লাশি চালায়। গুলশান থানার উপ পরিদর্শক হেলাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানান, "তার বাড়ি থেকে চার--পাঁচটি পাসপোর্ট, জমির দলিল ও ব্যাংকের চেক জব্দ করা হয়েছে।" লুৎফুজ্জামান বাবরকে গুলশানের ২ নং সড়কের বাসা থেকে বিকাল ৪টা ৫ মিনিটে নিয়ে যায় যৌথবাহিনী। তিনি ওই সময় বিশ্রামে ছিলেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী শফিউর রহমান শামসু। এম এ হাসেমকে দুপুর ৩টার দিকে যৌথবাহিনী তুলে নিয়ে যায়। তার ছেলে আজিজ আল কায়সার টিটো জানান, তার বাবাকে নিয়ে যাওয়ার সময় যৌথবাহিনীর কর্মকর্তারা কোনও কারণ জানাননি। রাত দেড়টার দিকে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে বনানী নৌবাহিনী সদর দপ্তরের সামনের রাস্তা থেকে আটক করে যৌথবাহিনী। তার ছোট ভাই মো. আকবর হোসেন জানান, জয়পুরহাট থেকে ফেরার সময় আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদের কথা বলে যৌথবাহিনী তুলে নিয়ে যায়। আলতাফ হোসেন চৌধুরীকে ভোররাতে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে তার পটুয়াখালীর দুটি বাড়িতেও অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে দুটি বন্দুক, ৯৯ রাউন্ড গুলি, ৯৩৩ পিস শাড়ি ও ১৬০ পিস লুঙ্গি উদ্ধার করা হয়। রামপুরার বনশ্রীর বাসা থেকে ফজলুর রহমান পটলকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ভোরে। ওই সময় যৌথবাহিনী পুরো বাসায় তল্লাশি চালায় বলে তার ছোট ভাই হারুনর রশিদ বাবু জানান। অধ্যাপক রফিকুল ইসলামকে মঙ্গলবার ভোর চারটার দিকে ধানমন্ডির বাসা থেকে যৌথবাহিনী তুলে নিয়ে যায় বলে জানান তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম। সকাল সাড়ে পাঁচটায় শেখ ফজলুল করিম সেলিমকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সিলেট নগরীর গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সোমবার মাঝরাতে গ্রেপ্তার করা হয় বদরউদ্দিন আহমদ কামরানকে। এরপর রাত দেড়টার দিকে কামরানের বাসায় তল্লাশি চালিয়ে যৌথবাহিনী নগদ এক লাখ টাকা, ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর। মঙ্গলবার ওই থানায় বিশেষ মতা আইনে মেয়র কামরানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আলোচিত কিচেন মার্কেট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৮ মে মেয়র কামরান অন্তর্বর্তী জামিনে মুক্তি পান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম /প্রতিনিধি/এএনএস/এসএম/এসএনডি/কেএম/এমআই/১৯৫৪ ঘ.