জনগণের কর্তৃত্বহীন রাষ্ট্র চলতে পারে না: কাদের সিদ্দিকী
কৃষক--শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, জনগণের কর্তৃত্বহীন রাষ্ট্র চলতে পারে না। তবে বড় দুটি দল যে নিজেদের এ দেশের মালিক মনে করে তাও ঠিক নয়। এদেশের প্রকৃত মালিক জনগণ। দুর্নীতি দমন কমিশনে নিজের সম্পদের হিসাব দিয়ে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাড়িতে ফিরে সোমবার বেলা সোয়া তিনটায় নফহবংি২৪.পড়স কে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব পাওয়া কাদের সিদ্দিকী বলেন, “এদেশটার মালিক জনগণ। তাই জনগণের কর্তৃত্বহীন সরকার কিছুতেই চলতে পারে না। বড় দুই দল নিজেদের যেভাবে রাষ্ট্রের মালিক ভাবে সেটাও ঠিক নয়। এখন রাজনৈতিক দলে সংস্কারের কথা হচ্ছে। আমিও পরিবারতন্ত্রের বিপক্ষে অনেকদিন ধরেই কথা বলছি।”
দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পদের পরিমাণ জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, “আমার মনে নাই। এ রকম অনেক কিছুই আমি ভুলে যাই।”
তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই দাবি করে কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমার বিরুদ্ধে কিছু মামলা দেওয়া হয়েছিল। এরপর আমার বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি। অবশ্য পাকিস্তানি শাসকরা আমার আর আমার বড়ভাইয়ের বিরুদ্ধে শ’ দুয়েক মামলা করেছিল।”
