২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জানুয়ারি থেকে বিএনপির সহসভাপতি সাঈদ ইস্কান্দার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই মেজর (অব.) সাঈদ ইস্কান্দারকে গত ১০ জানুয়ারি দলের সহসভাপতি পদে নিয়োগ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এ ব্যাপারে দলের মুখপাত্র নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, এটা কোনো নতুন নিয়োগ নয়। গত ১০ জানুয়ারি চেয়ারপারসন এই নিয়োগ দেন।

তবে একটি সূত্র দাবি করেছে, ইস্কান্দারের এই পদে নিয়োগ পাওয়ার বিষয়টি গোপন রাখা হয়েছিল। তাই পত্রপত্রিকায় খবরটি প্রকাশিত হয়নি।

এর আগে, ২০০৩ সালে সাঈদ ইস্কান্দারকে দলের বিশেষ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছিলেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, বর্তমানে বিএনপির সহসভাপতির সংখ্যা ১৫ জন।