এমএএইচ সেলিমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
বুধবার গভীর রাতে গ্রেপ্তার হওয়া বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিমের জামিনের আবেদন নামঞ্জুর করে এক মাসের আটকাদেশের প্রস্তাবসহ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাত আটটায় মহানগর হাকিম মামুন আল রশিদ সন্ধ্যা সাড়ে সাতটায় তার আবেদন নামঞ্জুর করেন। আদালতে উপস্থিত সেলিম বলেন, তাকে নির্যাতন করা হয়নি। তবে অযৌক্তিক কারণে আটক করা হয়েছে।
বুধবার রাতভর চালানো অভিযানে যৌথবাহিনী সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিম, জামায়াতের সাংসদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ তাহের এবং দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করে।
