২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী তরিকুলকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর

বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে বুধবার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমই) প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে। তিনি শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভূগছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 10:03 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কারাগার সুত্র জানায়, আগেই থেকেই অসুস্থ তরিকুল ইসলামের শারীরিক অবস্থা বুধবার অবনতি হলে তাকে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। তিনি হৃদরোগ বিশেষশজ্ঞ অধ্যাপক শফিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্র“য়ারি যৌথবাহিনী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গত শুক্রবার তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা আনা হয়।