২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে ঢাকা আসছেন আমেরিকার নিরাপত্তা কর্মকর্তারা

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনার জন্য কংগ্রেসম্যান কার্ট ওয়েলডনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের একটি প্রতিনিধিদল সোমবার সকালে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:36 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

প্রতিনিধি দলটি সরকারের নিরাপত্তা সংস্থার কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

হোমল্যান্ড সিকিউরিটি বাংলাদেশ চ্যাপ্টারের আহবায়ক ক্যাপ্টেন (অব.) ইমাম আনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স-কে বলেন,“দলটি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএ ও অ্যামচ্যামের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। মূলত আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সহযোগিতা করতে করণীয় নিয়ে প্রতিনিধি দলটি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে।”

এফবিসিসিআইয়ের সঙ্গে মঙ্গলবার বিকেল তিনটায় বৈঠক করবে তারা।

জঙ্গিবাদের উত্থান রোধে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কী হতে পারে সে বিষয়ে সম্যক ধারণা নিয়ে একটি সুপারিশমূলক প্রতিবেদন যুক্তরাষ্ট্র সরকারকে দেবে প্রতিনিধি দলটি। তাদের গ্লোবাল অ্যালায়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

দলটি শনিবার রাত আড়াইটায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

কার্ট ওয়েলডন ছাড়াও প্রতিনিধি দলে থাকবেন মেজর জেনারেল রন বাথ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক ন্যাটো ও ইউরোপ ডেস্কের ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি ব্র“স উইনরড, কোস্ট গার্ডের কমান্ডার মাইকেল কেয়ারনি, কর্র্নেল টিমোথি রিংগোল্ড, আহমেদ কামাল, মো. সেলিম প্রমুখ।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি তিনদিন ঢাকায় অবস্থান করবেন। এরপর তারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।