সিগমা হুদাকে দুদকে তলব
কারাগারে আটক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডেকে পাঠিয়েছিল দুর্নীতি বিরোধী বিশেষ দল।
কমিশন সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় মানবাধিকার আন্দোলনের নেত্রী খুশী কবির ও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে কমিশনে আসেন সিগমা হুদা।
বিশেষ দলটির সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বললেও বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই দেননি তিনি। তবে এক পর্যায়ে তিনি বলেন, “এই বিল্ডিংটা (দুদক কার্যালয়) আমার খুব পছন্দ তাই এখানে এসেছি।”
অবশ্য সেখানে উপস্থিত একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানান, “নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ সম্পর্কে সিগমা হুদাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
এদিকে, দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে আটক আরও ৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী মো. নাসিম, সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা পংকজ দেবনাথ, বিটিটিবির সিবিএ নেতা ফিরোজ মিয়া প্রমুখ।
