২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড, আটক রাজনৈতিক নেতাদের প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াতের এই  শীর্ষ এই দু‘নেতার এটাই প্রথম সাক্ষাৎ।