চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে মা-- মেয়েসহ চারজন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন এবং গোলাম মোস্তফা।
মোস্তফা সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদের বাড়ির তত্ত্বাবধায়ক।
তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাফিজুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি শহরের রেলবাগান বস্তিতে বোমা বিস্ফোরণে চারজনের মৃত্যুর পর থেকে আমির হোসেন আত্মগোপন করেছিল।
ডিবি কার্যালয়ে দেখা করার জন্য খবর দেওয়া হলে রোববার আমির হোসেন ও গোলাম মোস্তফা ডিবি কার্যালয়ে আসে। সদর থানায় দায়েরকৃত মামলায় এসময় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে প্রথম শ্রেণীর ম্যজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
